আজ শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখার তিনটি গাঁজা গাছসহ দুই যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটককৃতরা হলেন মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের সৌরভ মোল্যার ছেলে সবুজ হোসেন (৩১) এবং মৃত নিজামুদ্দিনের ছেলে মামুন হাসান(২১)।
শনিবার শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেনের নির্দশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম কাদিরপড়া এলাকা থেকে তাদের আটক করে। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুশিল সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম(বার) স্যার এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

