বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে পাকিস্তানিরা দেশকে মেধা শূন্য করতে চেয়েছিলঃ ইউএনও শালিখা। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
১৯৭১ সালে বাংলাদেশের বিজয় আসন্ন জেনে ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও
আল বদর বাহিনী যৌথভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের বাসা থেকে একে একে তুলে নিয়ে পৈচাশিক নির্যাতনের পর হত্যা করে। বুদ্ধিজীবীদের এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বাংলাদেশকে মেধা শূন্য করতে চেয়েছিল শুধু তাই নয় তারা দেশের অগ্রগতিকে বিনষ্ট করতে চেয়েছিল।
আজ বুধবার ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব কথা বলেন। তিনি পাকিস্তানের বর্তমান বেহাল দশা বর্ণনা করে বলেন, কারো ক্ষতি করতে গেলে যে নিজেদের ক্ষতি হয় তা বর্তমান বাংলাদেশ ও পাকিস্তানের সামগ্রিক উন্নতির চিত্র দেখলেই স্পষ্ট হয়ে যাবে। পাশাপাশি ১৪ই ডিসেম্বরে পাকিস্তানিরা যে পৈচাশিক হত্যাকাণ্ড চালিয়েছিল তা অত্যন্ত গর্হিত বলে মনে করেন তিনি। ঐ দিনের হত্যাকাণ্ডে শহীদ হওয়া সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উমে তাহমিনা মিতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মাস্টার।
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে দিনের শুরুতে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও শালিখা থানা পুলিশসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: