শ্রীপুরে ৫১ বোতল ফেনসিডিলসহ আটক ১। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার রাতে ২০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আরো এক মাদক ব্যবসায়ী তল্লাশী চলাকালে ৩১ বোতল ফেনসিডিলের ব্যাগ রেখে পালিয়ে যায়।

আটককৃত মো. ইউসুফ ঢাকার কেরানিগঞ্জ উপজেলার জোড়াব্রীজ এলাকার মৃত মতি হাওলাদারের ছেলে এবং পলাতক হৃদয় একই এলাকার মঞ্জু হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ওয়াপদা নামক স্থানে ঢাকা-মাগুরা মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রয়েল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসে এস.আই আল আমিন ও এ.এস.আই মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আব্দুস সোবহান তল্লাশি চালায়। এ সময় বাসটিতে থাকা আসামীদের তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করে। এ সময় হৃদয় নামের আরেক মাদক ব্যবসায়ী ৩১ বোতল ফেনসিডিল বহণকারী ব্যাগ রেখে পালিয়ে যায়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাব্বারুল ইসলাম জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: