জাপার মাগুরা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। Magura news

নিউজ ডেস্ক-

জাতীয় পার্টির আসন্ন ১০ম জাতীয় কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষে মাগুরা জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব গোলাম মসীহ’র সুপারিশক্রমে পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এই কমিটি অনুমোদন দিয়েছেন।

রোববার (২০ নভেম্বর) জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো.মামুনুর রশীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাগুরায় অ্যাডভোকেট রতন কুমার মিত্র (জীবন) কে আহবায়ক ও সিকদার মো. আলমগীর কবিরকে সদস্য সচিব করে ৬২ সদস্যের জেলা জাপার আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

উল্লেখ্য  জাতীয় পার্টির আসন্ন ১০ম জাতীয় কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষে মাগুরা, জামালপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ জেলা ও রাজশাহী মহানগর আহবায়ক কমিটি একত্রে অনুমোদন দেয়া হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: