মাগুরায় যাত্রীবাহী বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত। Magura news

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় যাত্রীবাহী বাস চাপায় লিমন মন্ডল (২৪) ও মোহাম্মদ ওয়াসিম (২২) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাগুরা ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লিমন মন্ডল মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামের আলতাফ মন্ডলের ছেলে। অপর নিহত ওয়াসিম একই গ্রামের আহমদ হোসেনের ছেলে। লিমন মন্ডল একজন নির্মাণ শ্রমিক। মোহাম্মদ ওয়াসিম স্থানীয় একটি হোটেলের বাবুর্চি।

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, সকালে লিমন ও ওয়াাসিম কাজের উদ্দেশ্যে তাদের নিজ গ্রাম মাঝাইল থেকে মাগুরা শহরে আসছিলেন। পথে ছোট ব্রিজ এলাকায় মাগুরা ঝিনাইদহ হাইওয়ে সড়কে উঠলে ঝিনাইদহ হতে মাগুরা মুখি পূর্বাশা পরিবহন একটি যাত্রীবাহী বাস তাদের মটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। এব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: