শ্রীপুরে চৌগাছী-গোয়ালদাহ সম্মিলিত বিদ্যা নিকেতন ও মানব কল্যাণ তহবিলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে চৌগাছী-গোয়ালদাহ সম্মিলিত বিদ্যা নিকেতন ও মানব কল্যাণ তহবিলের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়ক শাহীনুর রহমান হিটো, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগ নেতা আরজান বিশ্বাস বাদশা, সংগঠনের উদ্যোক্তা ইউএসএ প্রবাসী ফারুক আহমেদ বিশ্বাস, গয়েশপুর ইউপি সচিব অমিয় কুমার বিশ্বাস, কাদিরপাড়া ইউপি সচিব প্রবীর কুমার, দ্বারিয়াপুর ইউপি সদস্য নবুয়্যাত বিশ্বাস, সমাজসেবী আজিজার রহমান বিশ্বাস, জুয়েল রানা, খালেদুর রহমান টিটো, আলী রেজা, মিরুল মোল্লা, মেহেদী হাসান বাপ্পি, পিয়াস বিশ্বাস প্রমুখ।

সংগঠনটির প্রধান সমন্বয়ক শাহীনুর রহমান হিটো জানান, প্রতি বছরের ন্যায় এবার ও এলাকার শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদের বাজার সামগ্রী সেমাই, চিনি, সাবান, গুড়া দুধ, কিচমিচসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যসহ প্রতিবারের জন্য একটি প্যাকেজ ঈদের বাজার সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আমরা এসব পরিবারের পাশে দাড়াবো ইনশাআল্লাহ ।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: