শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ইউজিডিপি এর চিকিৎসা সামগ্রী প্রদান। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০২১-‘২২ অর্থ বছরে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) এর আওতায় বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। সরবরাহ কৃত মালামাল হলো ইসিজি মেশিন ২ টি,আল্ট্রাসাউন্ড মেশিন ১টি,এসি ২টি(ঔষধ সংরক্ষনাগার ও ডেলিভারী রুম),৫টি রোগীর বেড,৫টি পালস অক্সমিটার এবং অটোক্লেভ ২টি। আজ বিকালে এ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছার সভাপতিত্বে ছিলেন প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন আরএমও ডা.মোঃ আব্বাস উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, জাইকার মোঃ ইবাদ আলী,উপজেলা প্রকৌশলী প্রমুখ। এ সময় হাসপাতালের কর্মরত ডাক্তার,সেবিকা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা হাসপাতালের আরএমও ডা.মোঃ আব্বাস আলী বলেন, উপজেলা উন্নয়ন কমিটি হাসপাতালকে এ চিকিৎসা সামগ্রী প্রদান করায় তাদের ধন্যবাদ জানায়।তাদের এ সহযোগিতা চিকিৎসা ক্ষেত্রে আমাদের হাসপাতাল আরো একধাপ এগিয়ে যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা বলেন, উপজেলা প্রশাসনের এ সহযোগিতা হাসপাতালের শূন্যতা পূরনে অনেক সহায়ক হয়েছে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: