শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে শ্রাবণী আক্তার সাথী (২৪) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার আমলসার গ্রামের মধ্যপাড়ায় স্বামী রাসেল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গ থেকে ময়না তদন্ত শেষে তাকে উপজেলার হাট শ্রীকোল গ্রামে দাফন করা হয়েছে। সে ওই গ্রামের পিকুল মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, ছয় বছর আগে উপজেলার আমলসার ইউনিয়নের আমলসার মধ্যপাড়া গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাসের সঙ্গে শ্রাবণী আক্তার সাথীর বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে চার বছরের এক পুত্র সন্তান রয়েছে। সাথী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। সোমবার সন্ধ্যায় ছেলেকে মারে সাথী। পরে স্বামী তাকে রাগ করলে আত্মহত্যার জন্য বিষপান করে। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

নিহত সাথীর মা বলেন, বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মারধর করতো। ওইদিন মেয়েকে মেরে বিষ খাইয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। হত্যা যদি নাই করবে তাহলে হাসপাতালে কেন আসলো না তারা? আমি এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোর্ট আদেশের ভিত্তিতে মামলা গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: