মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আবু হুরাইরা কে জমিজমা সংক্রান্ত বিষয়ে জীবন নাশের হুমকি দিয়েছে কতিপয় ব্যক্তি এ ব্যাপারে সাংবাদিক গত ০৪ তারিখে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে যার নং-১৭৬, সাধারণ ডায়েরী সুত্রে জানা যায় তার মা সুফিয়া খাতুন তার নিজ নামীয় জমি এস এ রেকর্ড অনুযায়ী ৬৯নং আড়পাড়া মৌজায় ৮০ শতক জমির মালিক।

এ সম্পত্তির প্রাপ্যতা দাবি করে সাংবাদিক এর মা মাগুরা আদালতে একটি দেওয়ানী মামলা করে মামলা নং-৭৪/২২ উক্ত মামলায় অভিযুক্ত আড়পাড়া গ্রামের মুন্সী জামাল হোসেন মামলা হওয়ার পর জামাল মুন্সী ক্ষুব্দ হয়ে তার ভাই ছলোমান মুন্সীকে দিয়ে আড়পাড়া বাজারে দারোগা মার্কেটে ডেকে নিয়ে ০৪/০৪/২০২২ ইং তারিখ বেলা ১২.৩০ মিনিটের সময় তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ ও জীবন নাষের হুমকি দেয়। এসময় মারপিট করতে আসলে সে দ্রুত স্থান ত্যাগ এবং পরবর্তীতে থানায় জিডি করে। এ ব্যাপারে নিজের জীবনের নিরাপত্তা হীনতায় প্রসাশনের উর্ধতন কর্তৃপক্ষে দৃষ্টি আর্কষন করছেন সাংবাদিক ও তার পরিবারবর্গ।

