শালিখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির মামলা। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধে মাগুরা আদালতে  দুর্নীতির মামলা হয়েছে।
মামলা সূত্রে জানাযায়,উপজেলার ছান্দড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোশারফ হোসেন (৫০), পিং- মো. আজিজার বিশ্বাস, সাং- গোয়ালখালী, তালখড়ি এর বিরুদ্ধে মোকাম মাগুরার বিজ্ঞ শালিখা আমলী আদালতে সি.আর ৫৫/২২ মামলা রুজু করা হয়েছে। রবিবার ২৭ মার্চ ২০২২ সালে শালিখা আমলী আদালত, মাগুরা এর ১ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল মহোদয়ের উপস্থিতিতে প্রতিষ্ঠানের সভাপতি ইলিয়াস হোসেন এর লিখিত অনুমতি নিয়ে, ছান্দড়া প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. ইসমাইল হোসেন, পিং- মৃত কিরামত সরদার, সাং- ছান্দড়া, তালখড়ি বাদী হয়ে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন এর বিরুদ্ধে মো. দ. বি. 448/৩৭৯/৩৮০/৪০৬/৪২০/৫০৬ ধারায় সি. আর ৫৫/২২ মামলা করেন।
 শুক্রবার ৭ জানুয়ারি ২০২২ সালে আনুমানিক সকাল ৮ টা-বিকাল ৩ টার সময়ের মধ্যে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন স্কুলে দাড়িয়ে থেকে ৬ জন অপরিচিত শ্রমিকের দ্বারা ২ টি বড় মেহগনি গাছ অনুমান মূল্য ১ লাখ টাকার গাছ কেটে ফেলে।
এরপর বিদ্যালয়ের চেয়ার-টেবিল তৈরির দশ হাজার টাকা মূল্যর ৪২ পিস কাঠ, অব্যবহারিত ৪ টি সিলিং ফ্যান, ১ হাজার ইট, ৫ শত ফিট বালি সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকার মালামাল বিক্রয় করে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন আত্মসাৎ করেছে।
অভিযোগের বিষয়ে ছান্দড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোশাররফ হোসেন কাছে জানতে চাইলে,তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
 উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  আকবর হোসেন বলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অভিযোগ নামা আমার কাছে এসেছে, বিষয়টি তদন্ত করে আদালতে রিপোর্ট প্রদান করা হবে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: