শালিখায় প্রতিবন্ধীর নিকট জমি বিক্রির ১০ বছর পরও লিখে দিচ্ছেন না জমির মালিক। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখা উপজেলার এক প্রতিবন্ধীর নিকট জমি বিক্রির ১০ বছর পরও লিখে না দিয়ে নানা ওজুহাতে ঘুরাচ্ছে এক নারী দাতা।জমি লিখে নিতে দারে দারে ঘুরছে ঐ প্রতিবন্ধী। অবশেষে শালিখার ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদারের বরাবর সহযোগিতা  চেয়ে একটি লিখিত আবেদন করেছেন ঐ প্রতিবন্ধী।
আবেদন সুত্রে জানাযায়, শালিখা উপজেলার কোটবাগ গ্রামের মোঃ আয়ূব লস্কারের প্রতিবন্ধী পুত্র মোঃ সাগর লস্কার প্রায় ১০ বছর পূর্বে প্রতিবেশী  ইন্তাজ আলী বিশ্বাসের স্ত্রী মাজু বিবির নিকট থেকে বাড়ীর পাশ থেকে ৮ শতাংশ জমি ৯৬ হাজার টাকা দিয়ে ক্রয় করে। যে টাকাটা ছিলো তার সরকারি প্রতিবন্ধী ভাতা ও মানুষের কাছথেকে চেয়ে নেয়া।
স্থানীয় নায়েব মোঃ আলী ফকির,মোঃ মজিত খান সহ অনেককে স্বাক্ষি রেখে ঐ টাকা দেয়া হয়।কিন্তু জমি বিক্রির পর থেকে দাতা নানা ওজুহাতে গ্রহীতাকে ঘুরাচ্ছে।দাতা টাকা গ্রহনের সময় তার চার পুত্র মামুন,মিলন,রবি ও শহীদুল উপস্থিত ছিলো।
জমি গ্রহীতা প্রতিবন্ধী  সাগর লস্কার বলেন, আমার প্রতিবন্ধী ভাতা ও মানুষের কাছ থেকে চেয়ে কিছু টাকা সংগ্রহ করে ঐ জমি কিনে ছিলাম।কিন্তু দাতা আজ কাল করে লিখে দিচ্ছে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার বলেন,বিষয়টি সমাধানে স্থানীয় ইউপি সদস্যদের দায়ীত্ব দিয়েছি।তারা সত্যতা যাচায় করে ব্যবস্থা নেবেন।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: