শালিখায় প্রতিবন্ধী স্কুলের সভাপতিকে পিটিয়ে আহত করেছে শিক্ষকরা। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখা উপজেলার বুনাগাতী মতিয়ার রহমান বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মতিয়ার রহমানকে (প্রতিবন্ধী) পিটিয়ে আহত করেছে ঐ স্কুলের প্রধান শিক্ষক সহ আরো দুই শিক্ষক। আহত সভাপতি বর্তমানে শালিখা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সরজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়টি দীর্ঘ দিন বন্ধ আছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন সহ কোন অনুষ্ঠান উদযাপন করে নাই। যে কারনে পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি প্রধান শিক্ষক মোঃ রিয়াজুর ইসলাম সহ কয়েক জনকে কারণ দর্শানর নোটিশ দিয়েছেন। এ কারনে প্রধান শিক্ষক গতকাল বিদ্যালয়ে এক জরুরী মিটিং ডাকেন।সভাপতি ১ টার দিকে বিদ্যালয়ে পৌছালে তাকে প্রধান শিক্ষক মোঃ রিয়াজুর ইসলাম, সহকারী  শিক্ষক গফুর বিশ্বাস ও সহকারী শিক্ষক মাজারুল ইসলাম  এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করে।
পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য শালিখা উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ব্যপারে সভাপতি মতিয়ার রহমান বলেন আমি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের নোটিশ দিয়েছি।তারা আমার উপর যে আক্রমন করেছে এ বিষয়ে আমি শালিখা থানাকে মৌখিক ভাবে জানিয়েছি।
 এ ব্যাপারে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিসারুল ইসলাম বলেন,এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: