শালিখায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র ফেসবুকে পোস্ট করার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকাল ৫ টায় শালিখা উপজেলা পরিষদ, আড়পাড়া ইউনিয়ন পরিষদ এবং শালিখা উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত প্রতিবাদ মিছিল আড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় স্বস্থানে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তরুণ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিলাঙ্গির হোসেন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আনিচুর রহমান, জাকির হোসেন, সরোয়ার মল্লিক, ইমদাদুল হক, মিজানুর রহমান আলতাফ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া যারা চোখে দেখে না কেবলমাত্র সেসব অন্ধ ও অজ্ঞ লোকেরাই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করতে পারে পাশাপাশি আলোচিত এ ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী মাহবুব শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: