শ্রীপুরে লোকমোর্চার গণশুনানী অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে আজ সকালে এক গণশুনানী অনুষ্ঠিত হয়। লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকএইডের সহযাগিতায় অনুষ্ঠিত এ গণশুনানীতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উপজেলা লোকমোর্চার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে গণশুনানীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।

লোকমোর্চার জেলা কা-অর্ডিনেটর ওসমান গণি, শ্রীকাল ইউনিয়ন লোকমোর্চার সভাপতি হাফিজুর রহমান, সব্দালপুর ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক মোল্যা মতিয়ার রহমান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক ও ইউনিয়ন লোকমোর্চার নির্বাহী সদস্য ফয়জুর রহমান লাভু প্রমুখ।

গণশুনানীত উপজেলা সমাজসেবা দপ্তর থেকে প্রদত্ত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন জটিল রোগাক্রান্ত অনুদান প্রভতি বিষয়ে ভূক্তভোগিরা বিভিন্ন প্রশ্ন করেন। গণশুনানীতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিভিন্ন স্তরের কর্মকর্তা, ৮ ইউনিয়ন লোকমোর্চার সভাপতি-সাধারণ সম্পাদকসহ ভুক্তভোগিরা অংশগ্রহণ করেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: