শালিখায় পুলিশের অভিযানে চোরাই মালসহ ২জন আটক। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখা থানা পুলিশ  রাত্রিকালীন অভিযান ডিউটি করার সময় দুই চোর আটক ও চুরি কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেন। গতকাল রাত ৩টার সময় শালিখা উপজেলার  ছান্দড়া গ্রামে বাবুবাড়ী বাজারের উত্তরপার্শে গ্রামীনফোন টাওয়ারের ব্যাটারি প্রোটকশন ভেঙে ব্যাটারি চুরির সময় আটক করা হয়।
এস আই রকিবুল ইসলাম বলেন প্রতিদিনের ন্যায় রাত্রিকালীন ডিউটি করছিলাম আমি ও সঙ্গীয় ফোর্স। সিমাখালী টু চোতুরবাড়ীয়া সড়কের পাশে চুরি কাজে ব্যবহৃত গাড়িটি-(খুলনা মেট্রো-ন-১১-১৭৯৮) দাঁড়িয়ে রেখে টাওয়ারের ব্যাটারী চুরির সময় তাদের  হাতে নাতে চোরাইমালসহ ২ জন চোরকে গ্রেফতার করি,ও অন্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেনঃ
১।  হাবিবুর রহমান (৩০),২। মোঃ রজব আলী মোল্যা (২০),উভয়ের গ্রাম- সিদ্দিপাশা, থানা -অভয়নগর, জেলা- যশোর।
এস আই মোঃ রকিবুল ইসলাম আরো জানান ধারণা ৬-৭জনের সঙ্ঘবদ্ধ চোরচক্র ছিলো টাওয়ারের ব্যাটারী চুরির ঘটনায় অন্যরা পালিয়ে যায় পালিয়ে যাওয়া একজনের নাম জানা গেজে,আক্কাস আলী (৩০)।
 এ বিষয়ে শালিখা থানার তদন্ত কর্মকর্তা বিশারুল ইসলাম বলেন, শালিখা থানায় নিয়মিত একটি চুরি মামলা রুজু করা হয়েছে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: