শ্রীপুরে ওসি’র নাম্বার ক্লোন করে প্রার্থীদের কাছে চাঁদা দাবি। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়ের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়ের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিতহয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, আমার সরকারি মোবাইল নাম্বার ০১৩২০১৪৫১৯৬ প্রতারক চক্র নাম্বারটি ক্লোন করে নির্বাচনে প্রার্থীদের কাছে টাকা চাচ্ছে। এ বিষয়ে প্রতারিত না হয়ে, প্রতারকের ফোন কলটি কেটে দিয়ে সরাসরি ০১৩২০১৪৫১৯৬ নাম্বারে ফোন দিয়ে জানানোর জন্য অনুরোধ করছি।

সব্দালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম সুহাশ বলেন, ওসির নাম্বার থেকে কয়েকবার আমার ফোনে কল এসেছিলো আমি রিসিভ করিনি পরে বিষয়টি জানতে পারলাম।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: