শালিখায় এবছর স্বর্ণ পাঠাগার পদকে ভূষিত হলেন সাংবাদিক এইচ এম রাজিব সহ ৬ জন । Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 
শালিখায় স্বর্ণ পাঠাগার পদক  প্রদান ২০২১ ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ 
আজ (১৯ ডিসেম্বর)এ উপলক্ষে  উপজেলার সেওজগাতী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ নওয়াব আলী৷ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ আব্বাস উদ্দিন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বর্ণ পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার অলোক বোস,সুধাংশু মল্লিক প্রকৌশলী বসুন্ধরা গ্রুপ, সমাজসেবক জাহিদুজ্জামান জাহিদ  প্রমূখ৷  অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন,স্বর্ণ পাঠাগারের প্রধান উপদেষ্টা শ্রী ইন্দ্রনীল বিশ্বাস৷  অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চ্যানেল এস এর শালিখা প্রতিনিধি এইচ এম রাজিবকে সম্মাননা পদক প্রদান করা হয়৷ এছাড়াও স্বর্ণ পাঠাগারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরীতে মোট পাঁচজনকে সম্মাননা পদক ২০২১ প্রদান করেন প্রতিষ্ঠানটি৷ পদক প্রাপ্তরা হলেন শিক্ষায় বিপ্লব বিশ্বান, স্বাস্থ্য সাংবাদিকতায় লিটন ঘোষ, সফল জননী জরিনা খাতুন,  সাহিত্যে  রমেশ চন্দ্র বিশ্বাস,  ক্রীড়া উন্নয়নে সনৎ সেন,
পল্লী সাংবাদিকতায় এইচ এম রাজিব।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: