শালিখায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

বাঙালি জাতিসত্তার আত্মবিকাশের পথ পরিক্রমায় চিরভাস্বর এক অম্লান স্মারক। রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত এ বিজয় আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল এক অধ্যায়। বিজয়ের এই সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি সম্পন্ন করেছে শালিখা উপজেলা প্রশাসন ।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে  তালখড়ি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, পরে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউট, গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার সদস্যদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী হয়।
সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মাস্টারসহ উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।
পরে ১১:১৫ মিনিটে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত, সকল মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনা। পরে বিকেল ৪ টায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচির পরিসমাপ্তি ঘটে। শপথ অনুষ্ঠানে পতাকা হাতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: