শালিখায় ভূয়া পরীক্ষার্থী আটক। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

এলাকার ছোট ভাইয়ের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আল-আমিন নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোকেশনাল পরীক্ষায় জে টু বিষয়ে পরীক্ষার সময় শালিখা উপজেলার সিংড়া তালখড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এই ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাজেদুর রহমান।
জানা যায় জেনারেল ইলেকট্রনিক্স ২য় পত্র পরীক্ষা চলাকালীন শালিখা উপজেলার সিংড়া তালখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আল-আমিন নামের ওই যুবক তার এলাকার এক ছোট ভাইয়ের পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছিল।
শালিখা থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা শুরু হওয়ার

আধা ঘন্টা পর এই ভুয়া পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেয় দায়িত্বে থাকা শিক্ষকেরা। আল-আমিন বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: