শালিখায় তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ ১৬ নভেম্বর  দুপুরে শালিখা উপজেলার সেওজগাতি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ভিডিও কলের মাধ্যমে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক জনাব মোঃ তৈয়ব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান, প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। উন্মুক্ত বৈঠকে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, এসডিজি, বাল্যবিবাহ রোধ, মানবসম্পদ উন্নয়ন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৫০ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: