গঙ্গারামপুরে বাস-নাটার মুখোমুখি সংঘর্ষে নিহত ১জন

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

যাত্রীবাহী বাসের সঙ্গে ইঞ্জিনচালিত নাটা গাড়ির (স্থানীয় যান) সংঘর্ষে ইয়াসিন মোল্যা নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গাড়িটির হেলপার ছিলেন। এ দুর্ঘটনায় নাটা গাড়িটির চালক বদির গুরুতর আহত হয়েছেন। তাকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ইয়াসিন মোল্যা শালিখা উপজেলার ঘোসগাতি গ্রামের জাফর মোল্যার ছেলে।

রবিবার (১ মার্চ) সকাল ৮টার দিকে মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গঙ্গারামপুর বাজার এলাকার গার্লস স্কুলের সামনে শালিখাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইঞ্জিনচালিত নাটা গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাটা গাড়িতে থাকা চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে নাটা গাড়ির হেলপার ইয়াসিনের মৃত্যু হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: