জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে মাগুরা পুলিশ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

আজ ১লা মার্চ, ‘পুলিশ মেমোরিয়াল ডে’। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’।

মাগুরাতে এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে মাগুরা পুলিশ লাইন্স প্রাঙ্গণে আলোচনা সভা ও নিহতদের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার পিপিএম খান মুহাম্মাদ রেজোয়ান। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে তাদের প্রতি সম্মান জানান।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতি বছর ১লা মার্চ পালন করা হচ্ছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: