আটকে থাকা ট্রাক চালকের লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক-

দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারিকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় ওই পথচারি ও ট্রাকের চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে মাগুরা-যশোর সড়কের বাঘারপাড়া-গাইদঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার হরিশপুর এলাকার আব্দুল লতিফের ছেলে ট্রাকচালক আল আমিন (২৬) ও পথচারি গাইদঘাট গ্রামের মুজিবর শিকদারের স্ত্রী বড়ুয়া বেগম (৭৫)।

বাঘারপাড়া থানার ওসি রিপন বালা জানান, মাগুরামুখী সিমাখালীর চিত্রা ব্রিক্সের (যশোর-ট-১১-৫৩১৬) ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বড়ুয়া বেগমকে চাপা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশের একটি মোটা রেইন্টি গাছে ধাক্কা খায়। খবর পেয়ে স্থানীয় খাজুরা পুলিশের ইনচার্জ এসআই জুম্মান খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত পথচারীর লাশ উদ্ধার করে। চালকের লাশ উদ্বারে সক্ষম না হওয়ায় পরে বাঘারপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

যশোর ও বাঘারপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে ট্রাক ও গাছের মাঝে আটকে থাকা ট্রাকচালক আল আমিন এর লাশ স্প্রেডার মেশিনের সাহায্যে কেটে উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকে থাকা ৪জন শ্রমিক আহত হয়।

বারোবাজার হাইওয়ে পুলিশের এসআই কালিপদ পোদ্দার দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের হাতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: