প্রাইভেট কার বাইকের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

প্রাইভেট কারের ধাক্কায় রাব্বি নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রাব্বি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রায়হান মৃধার ছেলে। শনিবার ২৯ ফেব্রুয়ারী বিকেলে মাগুরা সদরের গোয়ালবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাব্বি মাগুরা টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শনিবার ছিল নির্ধারিত রসায়ন ও কম্পিউটার বিষয়ের প্রাকটিক্যাল পরীক্ষার শেষদিন। পরীক্ষা শেষ হওয়ায় সে শহরে ঘুরতে বের হয়। বিকাল ৫টার দিকে চাচাতো ভাই ফোরকানকে নিয়ে মোটরসাইকেলে করে শহরে যাবার পথে গোয়ালবাড়ি নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট কার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাব্বি এবং মোটরসাইকলে থাকা চাচাতো ভাই ফোরকান গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাবার পথেই রাব্বির মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত ফোরকানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘাতক প্রাইভেট কারটি আটকের চেষ্টা চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: