চর যশোবন্তপুর গ্রামে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার মহম্মদপুরের চর যশোবন্তপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে গ্রামের জনৈক সিদ্দিকুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়িতে হটাৎই আগুনের ধোয়া দেখা যায়। এসময় চিৎকার চেচামেচি শুনে গিয়ে দেখতে পান একটি ঘরে আগুন জ্বলছে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে।

এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ বা আগুনের উৎস তাৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: