শালিখায় করোনা চিকিৎসা সরঞ্জাম, বাইসাইকেল ও পোশাক বিতরণ। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মুমূর্ষু রোগীদের সেবায় ২০ টি অক্সিজেন সিলিন্ডার ও ২০ পালস অক্সিমিটার প্রদান এছাড়াও ৭০ জন গ্রাম পুলিশের মধ্যে পোশাক এবং এল জিএসপি-৩ প্রকল্পের আওতায় ৭০ জন ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
 সোমবার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি তিথি মিত্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরোজ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ প্রমূখ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: