শালিখায় ডাকাত দলের চার সদস্য আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার নড়াইল সীমান্তবর্তী গড়ের হাট গ্রাম থেকে তাদেরকে আটক করে শালিখা থানা পুলিশের একটি দল।

আটককৃতরা হলেন, শালিখা উপজেলার হাজরাহাটি গ্রামের মাসুদ মোল্লা (৩৭), ছয়ঘরিয়া গ্রামের বিল্লাল মোল্লা (৩৫), হাজরাহাটি গ্রামের পিকুল (৩৯) ও শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের সিরাজ মোল্লা (৩৮)।

শালিখা থানার ওসি তরীকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে শালিখা থানায় দুটি ডাকাতি মামলা রয়েছে।  এছাড়া যশোর, মধুখালী ও নড়াইলসহ বিভিন্ন থানায় এসব আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: