রায়গ্রামে দিনব্যাপি গ্রামীণ মেলা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর উপজেলা রায়গ্রামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী গ্রামীণমেলা। এ মেলায় হা-ডু-ডু খেলাসহ নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, বাদর নাচ, সাপ খেলা ও লাঠি খেলার আয়োজন ছাড়াও বসেছিলো মেয়েদের চুড়ি-ফিতার দোকানসহ নানা খাবারের দোকান।

শুক্রবার (২৭ সেপ্টম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ মেলা চলে রাত ১০টা পর্যন্ত। রায়গ্রামে ইটখোলা মাঠে যুব সংঘ নামে একটি প্রতিষ্ঠান প্রথমবারের মত এ মেলার আয়োজনে করে।ছেলে-মেয়েরা লম্বা লাইন দাঁড়িয়ে সাপের খেলা ও হা-ডু-ডু খেলা দেখতে ভিড় করেন।

মেলায় ঝিনাইদহ, ফরিদপুর, নড়াইল, মাগুরা, যশোর থেকে আগত ১০জন সাপুড়িয়া তাদের সাপের খেলা ও গান শুনিয়ে দর্শনার্থীদের মন ভরিয়ে তোলেন। গানের তালে তালে নেচে গেয়ে সাপের খেলা দেখান তারা।

এ মেলায় আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম বাবু প্রমুখ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: