প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যের পা বিচ্ছিন্ন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

পূর্ব বিরোধের জের ধরে মাগুরার শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে দাউদ মন্ডল (৪৫) নামে এক ইউপি সদস্যের পা কেটে নিয়েছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাতে তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। দাউদ মণ্ডল উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

পুলিশ জানায়, শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের গজদূর্বা গ্রামের মাতব্বর রাজ্জাক মোল্যার সঙ্গে ইব্রাহিম মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটে। রাজ্জাক মোল্যা ও ইব্রাহিম মোল্যা উভয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান- একের পর এক মারামারি, ভাংচুর ঠেকাতে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে একাধিক সমাবেশ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে। সম্প্রতি উভয় পক্ষের সম্মতিতে আর কোন মারামারি না করার শর্তে উভয় পক্ষ শান্তির পক্ষে মত দেন। কিন্তু গতরাতে আবার এ হামলা হয়েছে। এ অবস্থায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুুলিশের নিয়ন্ত্রনে আছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: