‘সাংবাদিকরা প্রতিনিয়ত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন’

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

সমাজের অসঙ্গতি দূরীকরণে এবং সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকতা তথা গণমাধ্যমের ভূমিকা দিনের আলোর মতো স্পষ্ট বলে মন্তব্য করেছেন মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তিনি বলেন, মানুষের তথ্য জানার অধিকার এবং গণমাধ্যমের তথ্য জানানোর গভীর দায়বদ্ধতার প্রশ্নে সামাজিক অঙ্গীকার নিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন।

মঙ্গলবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে ‘উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার সাফল্য প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে বিজ্ঞ জেলা ও দায়রা জজ একথা বলেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা মাগুরা জেলা কমিটি এ কর্মশালার আয়োজন করে।

সাংবাদিকতা একটি মহান পেশা এবং গুরুত্বপূর্ণ কাজ বলে জানিয়ে বিজ্ঞ জেলা ও দায়রা জজ বলেন, নানা সীমাবদ্ধতা আর সংকীর্ণ দৃষ্টিভঙ্গি সত্ত্বেও গণমাধ্যম সমাজের উন্নয়ন নিশ্চিত করছে। সাধারণ মানুষ ও গণমাধ্যমের কার্যকর অংশগ্রহণ ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটক রয়েছে বা অর্থাভাবে আইনজীবী নিয়োগ দিতে পারছে না এমন বিষয়গুলো তারা অনুসন্ধিৎসু সাংবাদিকতার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠ‍ানের কাছে তুলে ধরতে পারেন। সরকারি এ সেবা সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সচেতন করতে লিগ্যাল এইডের সুফল নিয়ে তারা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতে পারেন।

তিনি বলেন, একটি জনপদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতি মূল্যায়নের সার্বিক মাপকাঠি হলো উন্নয়ন। তৃণমূল জনগণের কার্যকর অংশগ্রহণ ব্যতীত প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জনগণ নিস্ক্রিয় নয়, সক্রিয়। গণমাধ্যম যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কোনো নতুন চিন্তা, ধারণা ও পদ্ধতি সম্পর্কে প্রতিনিয়ত তথ্য প্রচার করতে থাকে, তাহলে জনগণ তার সনাতনী চিন্তা ও জীবনাচরণ থেকে বের হয়ে নতুন কৌশল গ্রহণে প্রলুব্ধ হবে এবং সমাজ উন্নত হয়ে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে আইনী সেবা সবক্ষেত্রেই জনজীবনের আমূল পরিবর্তন সাধিত হবে। শুধু তথ্য প্রদানের মাধ্যমেই একজন ব্যক্তি বা একটি পরিবারের মুশকিল আসান হতে পারে। আর সবাই মিলে যথাযথ উদ্যোগের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা গেলে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা সম্ভব, এমন অভিপ্রায় নিয়েই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দরিদ্রতম এই জেলার মানুষের আইনী সেবা নিশ্চিতের লক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করছে।

গণমাধ্যমের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি আইনী সেবা কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আইনী সেবা কার্যক্রম প্রসারে পাশে থাকার জন্য মাগুরা জেলার স্থানীয় গণমাধ্যম মাগুরা নিউজকে সাধুবাদ জানান।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রোমানা রোজির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক প্রণয় কুমার দাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি, সহকারী পুলিশ সুপার আহসান হাবিব, সিভিল সার্জন ডা. সাদ উল্লাহ, এডিএম আব্দুস সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আবদুল মজিদ, সাধারণ সম্পাদক এ্যাড. সাজেদুর রহমান সংগ্রাম, এ্যাড. পিপি কামাল হোসেন, প্রেসক্লাব সম্পাদক শামিম খান, সাংবাদিক এ্যাড. আরজু সিদ্দিকী, খান শরাফত হোসেন, আবু বাসার আখন্দ, এ্যাড. সঞ্জয় রায় চৌধুরী, অলোক বোস, এ্যাড. অমিত মিত্র, এ্যাড. রাজিব মিত্র জয়, এস এম আলিমুজ্জামান উজ্জল, এ্যাড. বানীব্রত কুন্ডু, আরাফাত হোসেন, মহিলা পরিষদ নেত্রি লিপিকা দত্ত, এ্যাড. শিব প্রসাদ ভট্রাচার্য, এ্যাড. ওমর ফারুক, এ্যাড. শাহীনা আখতার ডেইলী প্রমুখ।

কর্মশালার আগে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: