হতদরিদ্রদের চাল চুরি, আটক ৯৯ বস্তা চাল

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখা উপজেলার তালখড়িতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তালিকাভুক্ত হতদরিদ্র মানুষদের মাঝে ১০ টাকা মূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ৯৯ বস্তা চাল আটক করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তালিকাভুক্ত হতদরিদ্রদের মাঝে ১০টাকা মূল্যের চালের ডিলার সাব্বির হোসেন বিপ্লবের সহকারী রিপন মন্ডল বিতরণের চাল গোপনে অপর ব্যবসায়ী সমীরনের কাছে বিক্রয় করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার সোমবার রাতে অভিযান চালিয়ে  ঘটনাস্থল থেকে ৯৯ বস্তা চাল জব্দ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শালিখা থানার ওসি তরীকুল ইসলাম জানান,  এ ব্যাপারে জড়িত ৩ ব্যক্তির নামে মামলা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: