শালিখায় ভিক্ষুকদের আয় বর্ধক উপকরণ বিতরণ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরার শালিখায় পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে আয় বর্ধক উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধনেশ্বরগাতী ও আড়পাড়া ইউনিয়নের ১০জন ভিক্ষুকের মাঝে আয় বর্ধক উপকরণ বিতরণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমী মজুমদার।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল এবং মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রাপ্ত অনুদানে ১০টি ক্যাটাগরিতে মোট ১০জন ভিক্ষুকের মাঝে এসব আয় বর্ধক উপকরণ বিতরণ করা হয়।

এর মধ্যে চায়ের দোকানের ব্যবসার সামগ্রী ৪জন, মুদির দোকান ১জন, অটোভ্যান ২জন, বাদাম ও চানাচুর ১জন, ভাংগারি ১ জন ও মাছের ব্যবসায় ১জন।

এসময় উপস্থিত ছিলেন, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ দাস, সমাজ সেবা কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম রসুল প্রমুখ।

উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমী মজুমদার জানান, ধনেশ্বরগাতী ও আড়পাড়া ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে আয় বর্ধক উপকরণ বিতরণের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়নের পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে আয় বর্ধক উপকরণ বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: