মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
বিদ্যুৎস্পর্শে মহিউদ্দিন (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মাগুরা সদরের শিমুলিয়া গ্রামে আজ শুক্রবার এ দূর্ঘটনা ঘটে।
মাগুরা আদর্শ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নিহত মহিউদ্দিন শিমুলিয়া গ্রামের আব্দুল খালেকের পুত্র।
প্রতিবেশীরা জানান, মহিউদ্দিন মাছ ধরার জন্য বাড়ির পাশে একটি গর্তের পানিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েছিলেন। এ সময় তিনি নিজেই বিদ্যুতায়িত হয়ে মারা যান।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি অবগত হয়েছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।

