শালিখা ব্লাড ব্যাংক এর সাতদিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

শালিখায় “মুমূর্ষ রোগীর বাঁচাতে প্রাণ আমরা করবো রক্তদান” এই মূলমন্ত্রে বিশ্বাসী একটি স্বেচ্ছাসেবী সংগঠন শালিখা ব্লাড ব্যাংক এর অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলার সাতটি ইউনিয়নের সহস্রাধিক রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিকাল ৫ টায় আড়পাড়া বাজারের কয়েকটি স্থানে শতাধিক রোজাদারদের মধ্যে ইফতার বিতরণের মাধ্যমে এ  কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরোজ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, আড়পাড়া বুদ্ধি ও অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মোঃ মুজিবুর রহমান, শালিখা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান ইমরান, সাধারণ সম্পাদক ফিরোজ কবিরসহ সংগঠনটির বিভিন্ন কর্মীবৃন্দ প্রমূখ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: