মাগুরার শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিভাবে বিতরণ। Magura news

আশরাফ হোসেন পল্টু, বিশেষ প্রতিবেদক –

পবিত্র রমজান উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের দরিদ্র ও দুঃস্থ
পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলার
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক
বিদ্যালয় চত্বরে জি আর ক্যাশ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ
জনপ্রতি পাঁচশত টাকার সমমূল্যে ৫ কেজি চাউল,৩ কেজি আলু, ৫০০ গ্রাম
তেল,ডাল ৫০০ গ্রাম,চিনি ১ কেজি ও ৫০০ গ্রাম লবণ অত্র ইউনিয়নের ৫ শত দরিদ্র ও
দুঃস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিভাবে বিতরণ করা হয়েছে ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করেন।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী
অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়,উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,জেলা পরিষদের সদস্য দিদারুল
আলম,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,প্রধান শিক্ষক শামীমুল
ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এ প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে ২ লক্ষ
৫০ হাজার টাকা হারে ৮টি ইউনিয়নে ২০ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে । পবিত্র
রমজান উপলক্ষে এ উপজেলার ৪ হাজার পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উপকৃত
হবেন এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এভাবেই স্বাস্থ্য বিধি মেনে এ
উপহার সামগ্রী বিতরণ করা হবে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: