বিকাশের ভুল নম্বরে পাঠিয়ে দেওয়া টাকা পুনরুদ্ধার করে দিল শালিখা থানা পুলিশ। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখা উপজেলার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বিকাশ লেনদেনের সময় ভুলবশত অন্য একটি নম্বরে পাঠিয়ে দেওয়া ২৪ টাকা পুনরুদ্ধার করে শুক্রবার (৩০ এপ্রিল) মূল মালিক আনোয়ার হোসেনের নিকট ফিরিয়ে দিয়েছে শালিখা থানা পুলিশ।
এর আগে গত ৭ মাস আগে শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের আনোয়ার হোসেনের বোন বিকাশে টাকা লেনদেনের সময় ভুলবশত অন্য একটি নম্বরে ২৪ হাজার টাকা পাঠিয়ে দেয়। শত চেষ্টা করেও টাকাটা ফেরত আনতে না পেরে শালিখা থানা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব জানান, গত ৭ মাস আগে আনোয়ার হোসেনের বোন তার ভাইয়ের মোবাইল নাম্বারে টাকা পাঠাতে গিয়ে ভুল করে অন্য একটি মোবাইল নাম্বারে ২৪ হাজার টাকা পাঠিয়ে দেয়। টাকাগুলো উদ্ধার করতে না পেরে থানায় একটি অভিযোগ করে যার পরিপ্রেক্ষিতে আমরা টাকার মূল গ্রহীতাকে শনাক্ত করি এবং তাকে বুঝিয়ে তার বাড়িতে পুলিশের টিম পাঠিয়ে টাকাগুলা মূল মালিক আনোয়ার হোসেনকে ফেরত দেয়।
এ ব্যাপারে আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি টাকাগুলো ফেরত পাবো ভাবতে পারছিলাম না অবশেষে শালিখা থানা পুলিশের সহযোগিতায় টাকাটা ফেরত পেয়ে শালিখা থানা পুলিশের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: