বিশেষ প্রতিবেদক –
করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব মেনে আজ
শনিবার মাগুরায় র্যালী ও মানববন্ধনের মধ্যদিয়ে মহান মে দিবস পালিত
হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা
শাখার উদ্যোগে শহরে র্যালি বের হয়। র্যালিতে সংগঠন এর নেতাকর্মীরা
অংশ নেয়। এর আগে শহরের চৌরঙ্গীমোড়ে মানববন্ধন অনুষ্টিত হয় ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কমিটির
সদস্য অধ্যক্ষ কাজী ফিরোজ , কমিউনিষ্ট পার্টির আনিসুর রহমান ,
বাসদের প্রকৌশলী শম্পা বসু প্রমুখ নেতৃবৃন্দ । তারা শ্রমিকদের
ন্যায় সংগত দাবী মেনে নেওয়ার আহবান জানান।


