মাগুরার শালিখায় প্রতিপক্ষ আওয়ামীলীগের হামলায় আওয়ামীলীগ কর্মী খুন, আহত ১০, আটক ৬। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামে শনিবার রাতে প্রতিপক্ষ
আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলায় অহিদুজ্জামান (৪৫) নামে এক আওয়ামীলীগ
কর্মী খুন হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন। পুলিশ এ ঘটনায় ৬ জনকে
আটক করেছে।
হামলায় আহত নিহতের ভাই স্থানীয় তালখড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড
আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার জানান, রাত ৮ টার দিকে ৬
মটরসাইকেলযোগে তারা মোট ১১ জন স্থানীয় চতুড়বাড়িয়া বাজার থেকে নিজ
গ্রাম কুশখালিতে ফিরছিলেন। পথিমধ্যে গোয়ালখালি এলাকায় পৌছলে পুর্ব
পরিকল্পিতভাবে স্থানীয় তালখড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল
মান্নাসহ তার লোকজন গতিরোধ করে। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাদের
প্রত্যেককেকে এলাপাথাড়ী কোপাতে থাকে। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী
ছুটে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। এলাকাবাসী তাদেরকে যশোর সদর হাসপাতালে
নিলে সেখানে চিকিৎসকরা অহিদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। অন্যদের
চিকিৎসা চলছে।
এদিকে কুশখালির বাসিন্দা আব্দুর রাকিবসহ অন্যরা জানান, এলাকার
রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নানের সাথে
প্রতিপক্ষ আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ারের দীর্ঘদিন বিরোধ চলছে। যার
সুত্র ধরে এ ঘটনা ঘটেছে। নিহত অহিদুজ্জামান স্থানীয় আওয়ামীলীগ কর্মী।
শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) তরীকুল ইসলাম জানান, পরবর্তি
সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ প্রহরা জোরদার করা হচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত
৬ জনকে আটক করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: