মাগুরায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে কৃষক নিহত আহত ৯, আটক ৩। Magura news

বিশেষ প্রতিবেদক – 

মাগুরার মহম্মদপুরের চালিমিয়া গ্রামে রবিবার দুপুরে
জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে জালাল মোল্যা (৬০) নামের এক
কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ জন আহত হয়েছে। নিহত জালাল মোল্যা
চালিমিয়া গ্রামের মৃত রহমান মোল্যার ছেলে। ঘটনাস্থল থেকে ৩ জনকে
আটক করেছে পুলিশ।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত ইমরান মোল্যা জানান,
একই গ্রামের আকিদুল মোল্যার সাথে তাদের দীর্ঘদিন জমিজমা নিয়ে
বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে প্রতিপক্ষ তার দলবলসহ জালাল মোল্যার
চালিমিয়া মাঠের ভোগদখলীয় জমি দখল করতে আসে। এ সময় তাদের বাধা
দিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। হামলাকারীদের আঘাতে জালাল
মোল্যাসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত জালাল মোল্যাকে স্থানীয়রা উদ্ধার
করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে
চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২টার দিকে জালাল মোল্যা মারা যান।
এ ঘটনায় আহত ইসমাইল মোল্যা (২৮), ইমরান মোল্যা (৩৫), খোকন
(৩৫), আলাউদ্দিন (২২), আশিক (২০), আকবার শেখ (৬০), হালিম (৬৫), হাকিম
শেখ (৬০), আকিদুলকে (৪০) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকার
পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ
ঘটনাস্থল থেকে আরিফ, আকবর ও নাঈম নামে ৩ জনকে আটক করেছে। লাশ
ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: