শালিখায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শালিখা উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদিতে একুশের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শুরু হয় দিবসটি। এসময় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামিজক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আপামর জনসাধারণ শ্রদ্ধাবনতচিত্তে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল ৭ টায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপজেলা পরিষদ চত্বর হতে প্রভাত ফেরি শুরু করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ করে। এরপর শুরু হয় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা অনুষ্ঠান। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল কর্মকর্তা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় ভাষা শহীদদের স্বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: