মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি,ঢাকা’। Magura news

বিশেষ প্রতিবেদক –

অমর ২১শে ফেব্রুয়ারি। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় এই দিনটি শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। হূদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সকলের কণ্ঠে বাজছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…।’

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’। এক বার্তায় সংগঠনের সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি মহান ভাষা আন্দোলনে শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি ডাঃ বিনয় কুমার দাস, সহ-সভাপতি সনৎ কুমার সেন, মনেষ অধিকারী, অসীম সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন সাহা, লিপন ঘোষ, কোষাধক্ষ্য লাবনী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অরুপ বৈদ্য, দপ্তর সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস,প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন ভৌমিক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ধৃতি রঞ্জন বসু, কার্যনির্বাহী সদস্য, ডাঃ নিতাই পদ বিশ্বাস, সঞ্জয় রাহা, মানিক ব্যানার্জি, ভবতোষ মুখার্জি, পবিত্র কুন্ডু, সাগর বৈদ্য, তুষার বিশ্বাস, রাজীব কুমার বসু, সঞ্জয় কুমার দত্ত , অজয় কুমার দাস মহান ভাষা আন্দোলনে শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: