মাগুরানিউজ.কম:
মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় সোমবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে নারায়ন চন্দ্র দে (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
তিনি শালিখার গোবরা-বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তার বাড়ি পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে।
শালিখা থানার এস আই ইদ্রিস হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মাগুরা-যশোর সড়কের আড়পাড়া বাজার বাসষ্টান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে খুলনা গামী ”এন আর” পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্কুল শিক্ষককে চাপা দিলে তিনি ঘটনা স্থলেই নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে। মামলার প্রস্তুতি চলছে।


