মাগুরানিউজ.কম:
মাগুরায় বিপুল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। সদরের কুকনা গ্রামের জনৈক চন্ডি ঘোষের বাড়ি থেকে ৪০০ বোতল ফেন্সিডিলসহ রাজিব খান নামে ওই মাদক বিক্রেতাকে আটক করেছে মর্মে ডিবি পুলিশ সুত্র জানিয়েছে। রবিবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত রাজিব ফরিদপুর জেলার ডাংগিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।
মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চন্ডি ঘোষের বাড়ি তল্লাশি করে ৪০০ বোতল ফেন্সিডিল ও নগদ ২৪ হাজার টাকাসহ রাজিবকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।


