টাকা মাটি…

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

অসময়ে বৃষ্টিপাত হওয়ায় কাঁচা ইট রক্ষায় কোনো প্রস্তুতি ছিল না ইটভাটা মালিকদের। শনিবার ভোর থেকে শুরু হয় বৃষ্টি। এতে অধিকাংশ ভাটায় পোড়ানোর অপেক্ষায় রাখা ইট ভিজে নষ্ট হয়। ছবিটি আজ সকালে শ্রীপুর উপজেলার একটি ইটভাটার। শীত যখন মাত্র একটু জেঁকে বসতে শুরু করেছে, ঠিক তখনই আকস্মিক বৃষ্টিতে বিভিন্ন স্থানের ইটভাটার মালিকেরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। বছরের এই সময়ে বৃষ্টি থেকে কাঁচা ইট রক্ষায় কোনো প্রস্তুতি ছিল না তাঁদের। পোড়ানোর জন্য প্রস্তুত কাঁচা ইট বৃষ্টিতে ভিজে এ লোকসানের শিকার হন তাঁরা।

মাগুরা সদর, শ্রীপুর ও শালিখা উপজেলার অর্ধশতাধিক ইটভাটার পোড়ানোর অপেক্ষায় থাকা কয়েক কোটি কাঁচা ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। ইটভাটা মালিকদের ইট পোড়ানোর কাজ আবার নতুন করে শুরু করতে হবে। অনেকেই অর্থনৈতিক সংকটে নতুন করে এ বছর ইট পোড়ানোর কাজ শুরু করতে পারবেন না। এতে এ বছর ইটের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ইটের সঙ্কট দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: