আজ শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
মাগুরানিউজ.কমঃ
আজ ১০ ডিসেম্বর ২০১৭, মাগুরার মহান আত্নত্যাগী সন্তান শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪৭তম অপহরণ দিবস। ৪৭তম অপহরণ দিবসে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন স্মরনে মাগুরা নিউজের শ্রদ্ধাঞ্জলী।
পাকিস্তানি অপশাসন শোষণ নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করে ‘৭১ এর যারা বাংলাদেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের মধ্যে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন একটি উজ্জ্বল জ্যোতিষ্কের নাম। শহীদ সিরাজুদ্দীন হোসেনকে বাংলাদেশের ইনভেস্টিগেটিং সাংবাদিকতার জনক বলা হয়। বাংলাদেশের সংবাদপত্র জগতের এই অমর ব্যাক্তিত্ব ১৯২৯ খৃষ্টাব্দের ১ মার্চ মাগুরা জেলার শালিখা থনার শুরুশনা গ্রামে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকবাহিনীর এদেশীয় দোসর আল বদর বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। তারপর থেকে তাঁর আর কোন খোঁজ পাওয়া যায়নি। তিনি আজ আমাদের মাঝে নেই, তবে মরেও তিনি অমর।
সাংবাদিক জগতের অন্যতম পুরোধা দৈনিক ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সুযোগ্য অনুসারী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী শহীদ সিরাজুদ্দীন হোসেন তাঁর সময়ের সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছিলেন।
‘পূর্ব বাংলা রুখিয়া দাড়াও’, ‘চিনিল কেমনে’, ‘শুক্কুইজ্যা কডে’ এ জাতীয় শিরোনাম এবং রাজনৈতিক ভাষ্যকর হিসেবে তিনি অবিরাম প্রতিবেদন রচনার মাধ্যমে পঞ্চাশ ও ষাটের দশকে বাঙ্গালী জাতীয়তাবাদী চেতনার ভিত রচনার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করেন। তাঁর রচিত ‘ইতিহাস কথা কও’ গ্রন্থটি এদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য সম্পদ।
তিনিই প্রথম এদেশে অনুসন্ধানী রিপোটিং এর জনক এবং এজন্য তিনি ম্যাগসেসে পুরস্কারের জন্য মনোনয়নও লাভ করেন।
সিরাজুদ্দীন হোসেনের অপহরণ দিবস উপলক্ষে আজ রবিবার শহীদের গ্রামের বাড়ি মাগুরার শালিখা থানার শরুশুনা এবং যশোরের খাজুরায় শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
সুত্র- অনলাইন।


