অনুকুল আবহাওয়া এবং উন্নত কৃষিপদ্ধতি ব্যবহারের ফলে মাগুরাতে এ বছর শীতের সবজি উৎপাদন হয়েছে প্রচুর। বাজারে সরবরাহও অঢেল। ফলে ক্রেতারা অপেক্ষাকৃত কমদামে পাচ্ছেন নানা জাতের দেশি ও বিদেশি শাক-সবজি। তবে দুশ্চিন্তায় পড়েছেন উৎপাদনকারী কৃষক।
অনেক লোকসান দিয়ে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের। উৎপাদন খরচা তো দূরের কথা, অনেকক্ষেত্রেই শাক-সবজি বাজারে আনার জন্য পরিবহন খরচাও উঠছে না।
এ প্রসঙ্গে শালিখার সবজি চাষী জয়নাল জানালেন তার দুরবস্থার কথা। ২০/২৫ মন সবজি বাজারে নিতে গাড়ী ভাড়া গুণতে হচ্ছে ৫০০ টাকা আর বিক্রি করতে হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়।


