মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২০১৭ আজ ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম বাবলু ও সাধারন সম্পাদক পদে শাহেদ হাসান টগর নির্বাচিত হয়েছেন।
১৫ জানুয়ারি রবিবার জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত নির্বাচনে প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হয়েছেন।
প্রত্যক্ষ ভোটে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি শ্রী কুমুদ রঞ্জন বিশ্বাস, যুগ্ম সম্পাদক (ফৌজদারি শাখা) মো: জাকির হোসেন, হিসাব নিরীক্ষক মো: আনোয়ার জাহিদ, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোছা: অজেদা সিদ্দিকী।
এর আগে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যুগ্ম সম্পাদক (দেওয়ানি শাখা) শ্রী সমর জোয়ারদার, কোষাধ্যক্ষ শ্রী অমিত কুমার মিত্র এবং গ্রন্থাগারিক মো: নুরুজ্জামান শাহিন।
এছাড়া নির্বাচিত সদস্যরা শ্রী দেবব্রত শিকদার দেবু, মো: মশিয়ার রহমান, মো: মোকবুল হোসেন, মিতা খাতুন, রওশন আক্তার বিউটি ও মো: হারুনর রশিদ।
জেলা আইনজীবী সমিতির বার্ষিক এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাগুরার বিজ্ঞ আইনজীবী মো: আবদুর রাজ্জাক।
মাগুরা জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।


