মাগুরায় সহকারি শিক্ষকের পিটুনিতে প্রধান শিক্ষক হাসপাতালে!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় নজিরবিহিন ঘটনা ঘটেছে।শিক্ষক পেটালেন অপর শিক্ষককে। শঙ্কর বিশ্বাস (৫২) নামের এক প্রধান শিক্ষককে পিটিয়েছেন একই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক সৈয়দ রবিউল ইসলাম। আজ বিকাল ৪ টায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষক শঙ্কর বিশ্বাসকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক শঙ্কর বিশ্বাস সংবাদমাধ্যমে জানান, প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের সহকারি শিক্ষক সৈয়দ রবিউল ইসলাম কাউকে না জানিয়ে ক্লাস ফাঁকি দিয়ে মহম্মদপুর উপজেলা সদরে যান। এ সময় তাঁর ক্লাসের শিক্ষার্থীরা হৈ-হুল্লোড় শুরু করলে প্রধান শিক্ষক তাদেরকে শান্ত করেন।

এরপর তিনি সহকারি শিক্ষক সৈয়দ রবিউল ইসলামের খোঁজ খবর নিয়ে জানতে পারেন কাউকে কিছু না জানিয়েই তিনি ব্যক্তিগত কাজে মহম্মদপুরে গেছেন।

বিকাল ৪ টায় ওই সহকারি শিক্ষক বিদ্যালয়ে ফিরে অফিস কক্ষে গেলে, কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলেন জানতে চাইলে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে সহকারি শিক্ষক সৈয়দ রবিউল ইসলাম তাকে ব্যাপক মারধোর করেন।

স্থানীয়ভাবে চিকিৎসার পর সন্ধ্যায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন ওই শিক্ষকের শরীরে আঘাতের কিছু চিহ্ন রয়েছে। তবে তার শরীরের আঘাতের চেয়ে মানষিক আঘাত বেশী লেগেছে। এ কারণে তিনি বেশী অসুস্থ্য বোধ করছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

সহকারি শিক্ষক সৈয়দ রবিউল ইসলাম তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

ছবি সৌজন্য- এম নবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: