আজ বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখার আড়পাড়া বাজারে বুধবার বিকেলে কেনাবেচার সময় একশ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ওই উপজেলার জুনারি গ্রামের ওহাব মোল্যার ছেলে সাহিদুর মোল্যা (২৫) ও আবুল কালাম আজাদের ছেলে মিরাজ মোল্যা (২০)।
শালিখা থানার এসআই ইদ্রিস আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার বিকাল ৪টার দিকে শালিখার আড়পাড়া বাজারে কালিগঞ্জ রোডে রবিউল ইসলামের মুদির দোকানের পেছনে অভিযান চালান। এ সময় সেখানে ইয়াবা কেনাবেচার সময় বিক্রেতা সাহিদুর ও ক্রেতা মিরাজ মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সাহিদুরের কাছ থেকে ইয়াবা কিনে বিভিন্ন স্থানে খুচরা বিক্রির কথা স্বীকার করে মিরাজ। তাদের দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।


