আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
মাগুরানিউজ.কম:
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারসহ মাগুরা-যশোর মহাসড়কের বাজার বা পাম্প সংলগ্ন এলাকাতে প্রতিনিয়ত রাস্তাজুড়ে অবৈধ গাড়ি পার্কিং করায় দূর্ঘটনাপ্রবণ হয়ে পড়েছে মহাসড়ক।
দিনের পরে দিন ঘন্টার পরে ঘন্টা সড়কের উপর অবৈধ গাড়ি পার্কিং থাকায় অনেকটা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও জন সাধারণের এই সড়কের উপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হয়। ঝুকি নিয়ে চলাচল করে দ্রুতগতির পরিবহন গুলো।
স্থানীয়রা ক্ষোভের সাথে বলেন, এ যেনো দেখার কেউ নেই। এই ভাবে অবৈধ গাড়ি পার্কিং থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এসব বন্ধ করার জন্য কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি বা উদ্যোগও নজরে আসেনি। গাড়ির ড্রাইভাররা নিজেদের ইচ্ছা মত ঘন্টার পর ঘন্টা এই মহাসড়কে উপরে গাড়ি পার্কিং করে রাখে। এ যেনো জোর যার মুল্লুক তার এমনি একটা অবস্থা।
এলাকাবাসীরা হতাশা প্রকাশ করে আরো বলেন, এ নিয়ে লেখালেখি করেও কোন লাভ হয়নি। অনেক বার পত্রিকায় লেখালেখি হয়েছে, আমরা দেখেছি, কিন্তু স্থায়ী কোন সমাধান আমরা পাইনি। বাধ্য হয়ে আমরা জীবনের ঝুকি নিয়ে প্রয়োজনের তাগিদে চলাফেরা করি। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আশা সর্ব জনসাধারণের।


